ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে হেরোইনসহ দুই কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জে প্রায় কোটি টাকা সমমূল্যের মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলার পৌর এলাকার পৌরসভার ঈদগাহ মাঠের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন- নাটোর জেলার ৮নং ওয়ার্ডের নজরুল ইসলামের ছেলে মোস্তাকিন হোসেন মুন্না (৩২) ও একই এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে শাহাদাৎ আলী (৩০)।


পরে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে র‍্যাব-১২ এর প্রেস নোটে এ কথা জানান, লেফটেন্যান্ট কমান্ডার আবুল হাশেম সবুজ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে র্যাব-১২ এর একটি চৌকষ টিম নাটোর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা এক কেজি ৫৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় আনুমানিক এক কোটি টাকা। পরে গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত মাদকসহ নাটোর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই মাদক কারবারিরা দীর্ঘ দিন ধরে নাটোরসহ আশপাশের জেলায় নেজাজাতীয় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে জানা যায়।

ads
ads
ads

Our Facebook Page

↑